পরোক্ষ আলোচনা চলছে, নেতৃত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও অন্যান্য জরুরি সামরিক ব্যয় সামাল দিতে অতিরিক্ত আরও প্রায় ৮০ বিলিয়ন (৮,০০০ কোটি) মার্কিন ডলারের প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে এক ফোনালাপে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ এই চাহিদার কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ‘দি ওয়াল স্ট্রিট জার্নাল’।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই বিশাল অঙ্কের অর্থের সিংহভাগ পেন্টাগনের মূল বাজেটে যুক্ত করা হবে। তবে এর কিছু অংশ কৃষি সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগের ত্রাণের মতো অ-সামরিক খাতেও বরাদ্দ দেওয়া হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই এই সংক্রান্ত একটি সম্পূরক বাজেট প্রস্তাব মার্কিন কংগ্রেসে পেশ করা হতে পারে।
পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা সতর্কবার্তা দিয়ে বলেছেন, নতুন এই যুদ্ধকালীন জরুরি বাজেট যদি দ্রুত পাস না হয়, তবে আগামী কয়েক মাসের ভেতর মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের আর্থিক সংকটে পড়বে। যার ফলে সেনাদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম কমিয়ে দেওয়া কিংবা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন হ্রাস করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে প্রশাসন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, এই বাজেটের একটি নির্দিষ্ট অংশ অস্ত্রশস্ত্র সংগ্রহ, সেনাদের বেতন-ভাতা প্রদান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ সচল রাখার পেছনে ব্যয় করা হবে।
এর আগে এপ্রিল মাসে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরান যুদ্ধের সরাসরি খরচ ইতিমধ্যেই প্রায় ২৫ বিলিয়ন (২,৫০০ কোটি) ডলারে ঠেকেছে। তবে পুরো এই যুদ্ধের মোট প্রকৃত ব্যয় আসলে কত, তা এখনো নিশ্চিত নয়। হোয়াইট হাউসের বাজেট অফিসের পরিচালক রাসেল ভোয়েটও কংগ্রেসে একই কথা স্বীকার করে বলেছেন, এই যুদ্ধের সর্বমোট ব্যয়ের কোনো সুনির্দিষ্ট হিসাব এই মুহূর্তে তাঁদের কাছে নেই।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
জাপানের ওকিনাওয়ায় স্থানীয় নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন গ্রেপ্তারের পর মার্কিন সেনাদের ওপর এক মাসের রাতের কারফিউ ও ৪৮ ঘণ্টার সামরিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইলফলক উপলক্ষে নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেন তিনি। এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভাও অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।
ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যার তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী এবং ১ হাজার ৫৮ জন শিক্ষাসংশ্লিষ্ট কর্মী নিহত হয়েছেন।
ইরান হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এথেন্সে সংবাদ সম্মেলনে তিনি ইরানের সঙ্গে চুক্তির সুযোগ ও বাণিজ্যিক জাহাজে হামলা নিয়েও কথা বলেন।
২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ হেনরি বি. কাগন ও জাপানি বিজ্ঞানী কেনসো সোই। অণুর দর্পণ-প্রতিচ্ছবি রূপ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হয়েছে নিউইয়র্ক। অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রা, পরিবেশ ও শাসন—পাঁচ সূচকে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোকে।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আজ ঘোষণা হবে। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও, ফ্রান্সেসকা আলবানিজ, আন্তর্জাতিক আদালত, সুদানের স্বেচ্ছাসেবক ও সিপিজে।
