সারাদেশ

কূপে পড়া ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল ‘নেইমার’সহ ৪ জনের

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল ছানা বাঁচাতে গিয়ে গারো নৃ-গোষ্ঠীর বাবা-ছেলেসহ চারজন প্রাণ হারিয়েছেন।

শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তিরা হলেন—টেলকি গ্রামের বাসিন্দা বাবুল হাদিমা (৪০), তাঁর ১২ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, এলাকার জামাতা গাব্রিয়াল (৪০) এবং তাঁদের প্রতিবেশী রতন নকরেক (২৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার।

স্থানীয় বাসিন্দা, সাবেক ইউপি সদস্য লাল মিয়া এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাবুল হাদিমার একটি ছাগলের বাচ্চা টেলকি বাজারের উত্তর-পশ্চিমে মসজিদ সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার। বেশ কিছু সময় পার হলেও কূপর ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে নিচে নামেন বাবা বাবুল হাদিমা। একইভাবে তাঁদের বাঁচাতে পর্যায়ক্রমে গাব্রিয়াল এবং রতনও কূপে নামেন।

একে একে চারজনের কেউই আর ওপর থেকে দেওয়া ডাকে সাড়া না দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে জানান, পরিত্যক্ত ওই কূপে অক্সিজেনের তীব্র সংকট ছিল। পরে বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেন সিলিন্ডারসহ ফায়ার ফাইটার মনিরকে কূপে নামানো হয় এবং একে একে চারজনের লাশ ওপরে তুলে আনা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারজনের মরদেহ গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search