জাতীয়

প্রধানমন্ত্রীর চিঠি: বদলে যাচ্ছে বগুড়ার বিতর্কিত ৩ ইউনিয়নের নাম

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় প্রতিমন্ত্রীর পারিবারিক নামে তৈরি বহুল আলোচিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফোন করে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানক এই নির্দেশনা দেন।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে বিতর্কিত ওই তিন ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই জেলা প্রশাসন কাজ শুরু করেছে এবং নতুন নাম চূড়ান্ত করে দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।

সম্প্রতি শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি ও দুই ছেলের নামানুসারে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন গঠন করা হলে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও ক্ষোভ প্রকাশ করা হয়। তবে প্রতিমন্ত্রীর ভাতিজির নামে গঠিত ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ না থাকায় স্থানীয়দের মাঝে এখনো কিছুটা বিতর্ক রয়ে গেছে।

এদিকে নাম নিয়ে চলমান বিতর্কের মাঝেই ৫৩ বছরের প্রাচীন ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ পরিবর্তন করে প্রতিমন্ত্রীর নামে করার আরেকটি উদ্যোগ সামনে আসে। তবে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার অনুরোধ জানিয়ে শিক্ষা সচিবকে ডিও লেটার দিয়েছেন বলে তাঁর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

Related News

দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…

কানাডা বাংলাদেশকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়: অজিত সিং

কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।

রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে মাস্টারপ্ল্যানপ্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।

শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র‍্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।

বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে মেটা: শামা ওবায়েদ

সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।

Search