জাতীয়

মোহাম্মদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এক অভিনব চিত্র তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা জোরদারে নিজের উদ্যোগে বসানো সিসি ক্যামেরাও চোরেরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে কিছু সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, সেগুলো চালু করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়। এই ঘটনাটিই এলাকার বর্তমান নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র স্পষ্ট করে।

মোহাম্মদপুরে সম্প্রতি চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না; অপরাধ দমনে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সম্প্রতি তাঁর এক সহকর্মীও নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সাথে নিয়ে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং ব্যবস্থা’ চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলদারিত্ব সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টা জোরদার করা হবে।

Related News

দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…

কানাডা বাংলাদেশকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়: অজিত সিং

কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।

রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে মাস্টারপ্ল্যানপ্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।

শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র‍্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।

বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে মেটা: শামা ওবায়েদ

সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।

Search