নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই পরিস্থিতির কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি পুরোপুরি নিখুঁত বা ‘পারফেক্ট’ করা সম্ভব হয়নি। তবে সবকিছু যাচাই-বাছাই করে দেখা গেছে, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় প্রয়োজন।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
নাগরিকদের কর দেওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষকে ট্যাক্স নেটের (কর আওতা) মধ্যে আসতে হবে, পরিমাণ অল্প হলেও কর দেওয়া উচিত। তবে এতে ভীত হওয়ার কোনো কারণ নেই।
উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্প তৈরি করেছিল, যার একটি বড় অংশই বর্তমান সরকার বাতিল করে দিয়েছে। অনেক প্রজেক্টের কাজ ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও তা প্রকৃতপক্ষে জনগণের কোনো কাজে আসছে না।
ব্যাংকিং খাত ও বেসরকারি বিনিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, স্থানীয় ব্যাংকগুলো থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বেসরকারি খাতের টিকে থাকা অসম্ভব। সরকারের জন্যও ১১ থেকে ১৩ শতাংশ সুদে অর্থ নেওয়া অত্যন্ত কষ্টদায়ক। তবে সরকার খুব দ্রুতই এই খাত থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া থেকে বের হয়ে আসবে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। অতীতে ‘যারা রাজনীতি করবে, তারাই সুবিধা পাবে’ এমন একটি প্রবাদ চালু থাকলেও বর্তমান সরকার সেই অপসংস্কৃতি থেকে পুরোপুরি বের হয়ে এসেছে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট পড়েছে মোট ৩৪৩টি।
বাগেরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জবাবদিহিতা সভায় এমপি শেখ মনজুরুল হক রাহাদ। জলবায়ু সংকট, বিশুদ্ধ পানি ও বেড়িবাঁধ নির্মাণে তাগিদ।
বাগেরহাটের দশানী-গিলাতলা সড়কের স্থগিত থাকা সংস্কার কাজের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্প।
লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ৩ জন সফল মৎস্যচাষিকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান।
লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বরিশাল আইনজীবী সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে আইনমন্ত্রী আসাদুজ্জামান। ১৭ বছরের সব হত্যার বিচার ও বিচার বিভাগে ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণা।
গত ষোলো বছরের শাসনামলে ক্রসফায়ারের অজুহাতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার…
