সারাদেশ

কচুয়ায় বিএনপি ও ওলামা দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এবং জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহফুজুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ওলামা দলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নিয়ে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই দুই নেতার সম্মানহানি করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এই নোংরা অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তোলেন।

এদিকে, যে শিশুটিকে কেন্দ্র করে এই ভিত্তিহীন গুঞ্জন ও আলোচনার সৃষ্টি করা হয়েছে, সেই শিশুটির বাবা-মাও গণমাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন যে—এই ঘটনার সঙ্গে মাওলানা মাহফুজুর রহমান বা সরদার জাহিদ কোনোভাবেই জড়িত নন। তারাও এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Related News

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলে আটক

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে…

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মো: জিয়াউদ্দিন বাবু: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে রবিবার (২১ জুন) সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক…

চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আসাদুজ্জামান শেখ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল…

কাতারে মর্মান্তিক ট্র্যাজেডি! কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৫ বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় রোববার (২১ জুন) ভোরে…

তিন বিভাগে অতি ভারি বর্ষণের সতর্কতা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে আগামী দুই দিন অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২১ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে…

বনানীতে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে কলেজছাত্র রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তোফায়েল ইসলাম (২০) নামে এক কলেজশিক্ষার্থী। তোফায়েল ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ শাহ…

বরিশালে ১০০ লিচু ১১০০ টাকা, চড়া দামে হতাশ ক্রেতারা

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল: মৌসুমি ফলের বাজারে এখন লিচুর মৌসুম। তবে বরিশাল নগরীর বাজারগুলোতে লিচুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ…

কূপে পড়া ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল ‘নেইমার’সহ ৪ জনের

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল ছানা বাঁচাতে গিয়ে গারো নৃ-গোষ্ঠীর বাবা-ছেলেসহ চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ…

Search