সারাদেশ

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মো: জিয়াউদ্দিন বাবু: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে রবিবার (২১ জুন) সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

উন্নয়ন ও সমন্বয় সভায় জেলার চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, প্রকল্প বাস্তবায়ন দীর্ঘমেয়াদি হলে জনগণের ভোগান্তি বাড়ে এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সময়মতো পাওয়া যায় না। জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হয়। এক্ষেত্রে সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আলাদা বাথরুমের সুব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য গেস্টরুমের ব্যবস্থা রাখতে হবে, যেন তারা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারেন।

সভায় বরিশালের হাম পরিস্থিতি তুলে ধরে সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী বলেন, জেলায় হামের টিকাদান কার্যক্রম ৯৯.৯৪ শতাংশ সম্পন্ন হয়েছে। হাম প্রতিরোধে এই টিকা বেশ কার্যকর ভূমিকা পালন করায় শিশুরা আগের তুলনায় এখন কম আক্রান্ত হচ্ছে। বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search