নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। রোববার রাতে তাকে শহরের সাত নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী খোকন বরিশাল সিটি কর্পোরেশনের সাত নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি একাধিক মামলায় জড়িয়ে আত্মগোপনে ছিলেন।
এই যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি সোমবার বরিশালটাইমসকে নিশ্চিত করেন কাউনিয়া থানা পুলিশের ওসি সনজিত নাথ। বিকেলে আদালতে প্রেরণ করা হলে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।