নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের তিস্তা নদী মহাপরিকল্পনাসহ সামগ্রিক নদী ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিভিন্ন নদীর পানি সম্পদ উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বন্যার ঝুঁকি মোকাবেলা, নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন ও নৌ-নেভিগেশন সচল রাখতে সরকারের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে তিনি চীন সরকারের কারিগরি ও কৌশলগত সহায়তা কামনা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।
চীনের মন্ত্রী ২০০৫ সালের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে বলেন, এই খাতে দুই দেশের যৌথ উদ্যোগ অত্যন্ত বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের কর্মকর্তারা চীনের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন উল্লেখ করে তিনি বাংলাদেশি বিশেষজ্ঞদের চীনে উন্নত প্রশিক্ষণের আহ্বান জানান। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয়ের উপদেষ্টাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট পড়েছে মোট ৩৪৩টি।
বাগেরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জবাবদিহিতা সভায় এমপি শেখ মনজুরুল হক রাহাদ। জলবায়ু সংকট, বিশুদ্ধ পানি ও বেড়িবাঁধ নির্মাণে তাগিদ।
বাগেরহাটের দশানী-গিলাতলা সড়কের স্থগিত থাকা সংস্কার কাজের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্প।
লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ৩ জন সফল মৎস্যচাষিকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান।
লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বরিশাল আইনজীবী সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে আইনমন্ত্রী আসাদুজ্জামান। ১৭ বছরের সব হত্যার বিচার ও বিচার বিভাগে ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণা।
গত ষোলো বছরের শাসনামলে ক্রসফায়ারের অজুহাতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার…
