কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মো:জিয়াউদ্দিন বাবু। বরিশাল : বরিশালে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেড় বছরে মোট ২ হাজার ৫৮৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৮২১টি মামলা দায়ের এবং ৯১৭ জনেরও বেশি মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।
অধিদপ্তর জানায়, ২০২৫ সালে ১ হাজার ৯০৭টি অভিযানে ৬৪১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৭০৪ জনকে আসামি করা হয়। একই সময়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মরফিন ও অন্যান্য নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ অর্থ, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৬৮২টি অভিযানে ১৮০টি মামলা দায়ের করা হয়। এ সময়ে ২১৩ জনকে আসামি করা হয় এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ১৯ লাখ ৪৩ হাজার টাকা, একটি প্রাইভেটকার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশালের উপ-পরিচালক মো. তানভীর হোসেন খান এক সাক্ষাৎকারে আজকের পরিবর্তন কে বলেন “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না।”
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজের নজরদারি বাড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই মাদক নিয়ন্ত্রণের কার্যকর উপায়।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
