বাংলাদেশ সেনাবাহিনীতে ১৩ থেকে ২০তম গ্রেডে বেসামরিক শাখায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩২১টি ক্যাটাগরিতে মোট ৫৪৮ জনকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
একনজরে পদের বিবরণ:
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স আগামী ১ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ডাকযোগে অথবা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপর পদের নাম, প্রার্থীর নিজ জেলা এবং কোটার নাম (যদি থাকে) স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬।