কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বরিশালে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই নালিশি মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দেওয়া মো. মারজুক আব্দুল্লাহ।
আদালতের বিচারক এসএম শরিয়ত উল্লাহ মামলাটি গ্রহণ করে বিষয়টি মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুমকিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার প্রধান আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ ২৪৮ জন নামধারী নেতাকর্মী। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী মারজুক আব্দুল্লাহ বলেন, বর্তমানে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু নেতাকর্মীরা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে এবং বিস্ফোরক দ্রব্য নিয়ে সড়ক অবরোধ করে মিছিল করছে। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে তারা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের হত্যা করার হুমকি দেয়। এই কারণেই মামলাটি দায়ের করা হয়েছে।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত নালিশি মামলাটি আমলে নিয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারকে (প্রসিকিউশন) তদন্ত সাপেক্ষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
