সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, চাচার মৃত্যুদণ্ড

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল: মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে দূরসম্পর্কের এক চাচাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফউদ্দিন এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকে বহন করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়সাল হোসেন জানান, নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী ও তার বাবার দূরসম্পর্কের মামাতো ভাই আলমগীরের ঘর মুখোমুখি ছিল। আত্মীয়তার সুবাদে ওই ছাত্রী প্রায়ই আলমগীরের বাসায় যাতায়াত করত। ২০২২ সালের শেষের দিকে আলমগীরের ঘরে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি ও হুমকি দেয় আলমগীর। পরবর্তীতে ২০২৩ সালের ২২ মার্চ দ্বিতীয় দফায় তাকে আবারও ধর্ষণ করা হয়।

একপর্যায়ে ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে সে পরিবারের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ২০২৩ সালের ২১ মে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার একমাত্র আসামি আলমগীর হোসেনকে অভিযুক্ত করে ২০২৪ সালের ৩১ মে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই মো. আল মামুন হোসেন। বিচারক ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীর বাবা। তিনি দ্রুত এই ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

বাদী জানান, ধর্ষণের শিকার হওয়ার পর তার মেয়ে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে। বর্তমানে শিশুটির বয়স তিন বছর। মেয়ে ও তার সন্তান এখন বাদীর সাথেই বসবাস করছে।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search