জাতীয়

ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা

দুই বছর পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের দরজা খুলতেই শুরু হয়েছে তুমুল ব্যস্ততা। ভিসা কেন্দ্রগুলোতে এখন আবেদনকারীদের উপচে পড়া ভিড়।

গত ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন। এমন নজিরবিহীন সাড়ায় ভিসা প্রত্যাশীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বিশেষ বার্তায় হাইকমিশন জানায়, বাংলাদেশিদের এই বিপুল আগ্রহ তাদের উৎসাহিত করেছে। চাপ সামলাতে এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে প্রতিনিয়ত কাজ চলছে। একই সঙ্গে আবেদনকারীদের ধৈর্য ধরারও আহ্বান জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও মজবুত করতে ভারতীয় হাইকমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

Related News

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব করার ঘোষণা অর্থমন্ত্রীর

৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।

জন্মদিনে শিশু-কিশোরদের শুভেচ্ছা পেলেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়া সামগ্রী

জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জে একসঙ্গে চার বাহিনীর প্রধান — এটাই রাষ্ট্রের বার্তা

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি, বিজিবি ও আনসার প্রধানের একসঙ্গে মাঠে নামার তাৎপর্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যাশা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Search