সারাদেশ

দক্ষ জনশক্তি গড়তে পরিকল্পিত পরিবার প্রয়োজন: বিভাগীয় কমিশনার

মোঃ জিয়াউদ্দিন বাবু, বরিশাল: দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিকল্পিত পরিবার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে পারলেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এই সভার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।

বিভাগীয় কমিশনার বলেন, “সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পরিকল্পিত, মেধাবী ও প্রযুক্তিনির্ভর পরিবার গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার দিকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে।” তিনি তরুণদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার ও সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত শ্রেষ্ঠ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search