সারাদেশ

বরিশালে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান

মোঃ জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ না থাকায় বেশ কয়েকটি নামী বেকারি ও ব্যবসা প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, কাকলির মোড়ের ‘মেহেন্দিগঞ্জ মিষ্টান্ন ভাণ্ডার’ এবং বটতলা বাজারের ‘গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার’-এর সুইটমিট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকায় দ্রুত তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

এছাড়া বাংলা বাজারের ‘কেক অ্যান্ড বান লাইভ বেকারী’কে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের এবং ‘বরিশাল বেকারী’র বাংলা বাজার ও বটতলা বাজার আউটলেটকে কেক পণ্যের সিএম ও মোড়কজাতকরণ সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই অপরাধে বটতলা বাজারের ‘ফ্লেভার ফুড অ্যান্ড বেকারী’কেও দ্রুত সনদ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

অন্যদিকে, বান্দ রোডের ‘নূর মটরস’কে ছাড়পত্রহীন সেফটি হেলমেট এবং ‘মেহেন্দিগঞ্জ ব্যাটারি হাউজ’কে লাইসেন্সবিহীন লিড অ্যাসিড ব্যাটারি ও ব্যাটারির পানি বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে নিয়মিত মান পরীক্ষার জন্য খোলাবাজার থেকে ফর্টিফাইড সয়াবিন তেল এবং আয়োডাইজড লবণের নমুনা সংগ্রহ করা হয়।

অভিযানে বিএসটিআই বরিশালের মাঠ কর্মকর্তা (সিএম) জনাব এইচ এম তানজিল এবং পরিদর্শক (মেট্রোলজি) জনাব শেখ রাসেল দায়িত্ব পালন করেন।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search