কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মোঃ জিয়াউদ্দিন বাবু, বরিশাল: আগামীকাল ১৬ জুলাই দেশব্যাপী পালিত হতে যাচ্ছে “জুলাই শহিদ দিবস ২০২৬”। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির শুরুতে সকাল ১০:০০টায় বরিশাল জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সকাল ১১:০০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় জুলাই শহিদ দিবসের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান তুলে ধরা হবে।
দিবসটি উপলক্ষে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এসব সভায় নতুন প্রজন্মের সামনে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস, শহিদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগ ও যোদ্ধাদের অবদান বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
এছাড়া, জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
