সারাদেশ

ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, মেলেনি সন্ধান

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নওয়াপাড়া পৌরসভার সরদার মিল সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দলের টানা অভিযানের পরও প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান মেলেনি। আলো স্বল্পতার কারণে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী। তিনি আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকা থেকে বাবার বাড়ি মশরহাটিতে বেড়াতে এসেছিলেন বর্ণা। আজ শনিবার (১৮ জুলাই) তার স্বামীর বাড়ি মানিকগঞ্জে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি ফেরার আগের দিন শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভৈরব নদের মহিলা ঘাটে গোসল করতে নামেন। এক পর্যায়ে নদীতে ঝাঁপ দিলে নদের তীব্র স্রোতে মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে অভয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল তাদের সাথে যুক্ত হয়ে যৌথ অনুসন্ধান চালায়।

নৌ-পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কাজে সমন্বয় সাধন করছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ভৈরব নদের পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীতে প্রচুর স্রোত রয়েছে। এই সময়ে নদে গোসল করার ক্ষেত্রে সবাইকে অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search