কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগে তাৎক্ষণিক ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এক নারীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (১৯ জুলাই) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত নারীর নাম ফাতিমা মনিষা।
আদালত সূত্র জানায়, আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক সংক্রান্ত একটি মামলার (সিআর-৫৩৯/২০২৬, কোতোয়ালী) হাজিরা দিতে এসেছিলেন আসামি ফাতিমা মনিষা। হাজিরা শেষে আদালত কক্ষ থেকে বের হয়ে সামনের বারান্দায় তিনি মামলার বাদী ও তাঁর স্বামী মো. সাজ্জাদ হোসেন এবং শাশুড়িকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি সবার সামনেই সাজ্জাদ হোসেনকে কিল-ঘুষি মারেন। আদালত প্রাঙ্গণে উপস্থিত একাধিক ব্যক্তি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন।
এই ঘটনার পর ভুক্তভোগী স্বামী মো. সাজ্জাদ হোসেন দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬(২) ধারায় আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা ও তাৎক্ষণিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া শেষে ফাতিমা মনিষাকে ৫ দিনের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
