পরোক্ষ আলোচনা চলছে, নেতৃত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির জের ধরে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের সব দাবি সরকার মেনে নেওয়ার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) ৩০ বছর বয়সি প্রধান কাণ্ডারী অভিজিৎ দীপকে।
দীর্ঘ টানা আন্দোলনের পর নিজের স্বস্তির অনুভূতি প্রকাশ করে দীপকে বলেন, অবশেষে নিজের ঘরে শান্তিতে ঘুমানোর সুযোগ পেয়েছেন তিনি। রোববার সকালে এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি ৩৭ দিনের এই কঠিন লড়াইয়ের স্মৃতি তুলে ধরেন। আন্দোলন সফল হলেও অনুসারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এ লড়াই কেবল শুরু, ককরোচ জনতা পার্টির আসল পথচলা এখনও বাকি।”
গত মে মাসে দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিবাদে ব্যঙ্গাত্মকভাবে সিজেপি গঠন করেছিলেন দীপকে। কিন্তু দ্রুতই এটি ভারতীয় তরুণ প্রজন্মের এক বিশাল গণআন্দোলনে রূপ নেয়। হাজার হাজার তরুণ সমর্থক দিল্লির যন্তর মন্তর দখল করে ‘ইনকিলাব’ স্লোগান তোলে, যা দেশটির রাজনীতিকে নাড়িয়ে দেয়।
শিক্ষার্থীদের আত্মহত্যা ও প্রশ্নফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অনড় ছিলেন। অবশেষে শনিবার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেয় সরকার। এর পর সিজেপি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
শারীরিক অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করে দীপকে যন্তর মন্তরে থাকা আন্দোলনকারী ও সমালোচক—সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সবার যৌথ লড়াই ও সমালোচকদের গঠনমূলক প্রশ্নই এই আন্দোলনকে সাফল্যের মুখ দেখিয়েছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
জাপানের ওকিনাওয়ায় স্থানীয় নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন গ্রেপ্তারের পর মার্কিন সেনাদের ওপর এক মাসের রাতের কারফিউ ও ৪৮ ঘণ্টার সামরিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইলফলক উপলক্ষে নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেন তিনি। এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভাও অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।
ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যার তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী এবং ১ হাজার ৫৮ জন শিক্ষাসংশ্লিষ্ট কর্মী নিহত হয়েছেন।
ইরান হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এথেন্সে সংবাদ সম্মেলনে তিনি ইরানের সঙ্গে চুক্তির সুযোগ ও বাণিজ্যিক জাহাজে হামলা নিয়েও কথা বলেন।
২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ হেনরি বি. কাগন ও জাপানি বিজ্ঞানী কেনসো সোই। অণুর দর্পণ-প্রতিচ্ছবি রূপ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হয়েছে নিউইয়র্ক। অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রা, পরিবেশ ও শাসন—পাঁচ সূচকে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোকে।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আজ ঘোষণা হবে। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও, ফ্রান্সেসকা আলবানিজ, আন্তর্জাতিক আদালত, সুদানের স্বেচ্ছাসেবক ও সিপিজে।
