জাতীয়

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় সক্রিয় ও কার্যকর করার বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আলোচনা করেন।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর যৌথ উন্নয়ন নিশ্চিত করতেই সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল। সার্ককে পুনরায় কার্যকর করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। এ লক্ষ্যে তিনি নেপালকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানালে নেপালের রাষ্ট্রদূত তাতে পূর্ণ সম্মতি ব্যক্ত করেন।

নেপালের ফেডারেল পার্লামেন্টে ‘বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠিত হওয়ায় নেপাল সংসদের স্পিকার দোল প্রসাদ আরিয়ালকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত স্পিকার। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদেও দ্রুতই বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠন করে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ সক্রিয় হলে দুই দেশের জনগণের সম্পর্কের উন্নয়ন, সংসদীয় কূটনীতি জোরদার, দ্বিপাক্ষিক সফর বৃদ্ধি, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে বলে মত প্রকাশ করা হয়।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়টি উল্লেখ করে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব যোগাযোগ, পানি, জ্বালানি, আঞ্চলিক কানেক্টিভিটি, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা ও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে, যা দুই দেশেরই কাজে লাগানো উচিত।

সৌজন্য সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান গতিশীল যাত্রার প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি ও বিভিন্ন সূচকে উন্নতির ভূয়সী প্রশংসা করে নির্ধারিত সময়ের মধ্যেই জাতিসংঘের এলডিসি গ্র্যাজুয়েশন অর্জনে বাংলাদেশ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Related News

দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…

কানাডা বাংলাদেশকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়: অজিত সিং

কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।

রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে মাস্টারপ্ল্যানপ্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।

শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র‍্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।

বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে মেটা: শামা ওবায়েদ

সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।

Search