নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ আরসিসি ঢালাই সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
নড়াইল পৌর এলাকার ‘মহিলা কলেজ পাড়া’ আরসিসি ঢালাই সড়কের শুভ উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। পড়ুন দৈনিক শব্দমিছিলে।
যশোর অফিস: উৎসবমুখর পরিবেশে যশোরে পালিত হলো গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সংগঠনটির যশোর জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সন্ধ্যায় যশোরের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন শেখের সঞ্চালনায় পরিচালিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা শাখা হতে কাওসার আলী (সহ-সাধারণ সম্পাদক), রনজিত কুমার দে (দপ্তর সম্পাদক), মোজাম্মেল হোসেন প্রান্ত (অর্থ সম্পাদক), নূর আলী শেখ (সহ-সাংগঠনিক সম্পাদক), শাহিন ইসলাম বিশাল (প্রচার সম্পাদক), সুজন হোসেন (শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক) এবং শোয়েব আলী (ক্রীড়া সম্পাদক)।
এছাড়াও যশোর সদর উপজেলা শাখা হতে ইদ্রিস আলম (সভাপতি), ইমরান হোসেন ইমু (সাধারণ সম্পাদক) এবং শামীমুজ্জামান আকাশ (অর্থ সম্পাদক)।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই গুম, খুন, ভারতীয় আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমান্ত হত্যাসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে সোচ্চার থেকেছে। বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে যুব অধিকার পরিষদের রাজপথের অংশগ্রহণ ছিল অত্যন্ত দৃশ্যমান।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, বর্তমান সময়েও যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, বেকারত্ব দূরীকরণ ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
নড়াইল পৌর এলাকার ‘মহিলা কলেজ পাড়া’ আরসিসি ঢালাই সড়কের শুভ উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। পড়ুন দৈনিক শব্দমিছিলে।
যশোরের নওয়াপাড়া পৌরসভায় উন্নয়ন না হলেও বেড়েছে কর। ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা ও অবৈধ দখলে দুর্ভোগে পৌরবাসী। পড়ুন দৈনিক শব্দমিছিলে।
বরিশালে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে জমি বিক্রির পরও ওই জমিতে পুনরায় প্রবেশ, সীমানা পিলার ও সাইনবোর্ড অপসারণ এবং দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্রেতা মাসুম বিল্রাহর বোন অভিযোগকারী মোসাঃ সোনিয়া বেগম।
বরিশালের বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা এবং ভেকু ও বার্জ নিলামের অবৈধ আদেশের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
বরিশাল সদর উপজেলার দপদপিয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড।
মতলব উত্তরের সাদুল্লাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার।
মতলব উত্তরের নেদায়ে ইসলাম ফরাজীকান্দির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোনাজাত অনুষ্ঠিত।
সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে বাউল গানের আসর বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী মো. জসিমের সংবাদ সম্মেলন।
