সরকার উৎখাতের আন্দোলন করছি না, শান্তিপূর্ণ লংমার্চের প্রস্তুতি জানাল ১১ দলীয় ঐক্য
সরকারকে রাতারাতি উৎখাত করার কোনো আন্দোলন তাঁরা করছে না জানিয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বিস্তারিত পথ ও প্রস্তুতি তুলে ধরলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত নারী পথচারী ফিরোজা বেগম (৬০) মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগম এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশের একটি গাড়ি বহরে ছিল।
সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগম প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়।
ঘটনায় ফিরোজা বেগম গুরুতর আহত হন এবং গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আঘাত পান।
দুর্ঘটনার পর গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানান, রাস্তা পার হতে যাওয়া ওই নারীকে বাঁচাতে গিয়েই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বজায় রেখে কাজ করছে।
সরকারকে রাতারাতি উৎখাত করার কোনো আন্দোলন তাঁরা করছে না জানিয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বিস্তারিত পথ ও প্রস্তুতি তুলে ধরলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক অধিকার উল্লেখ করে পরিকল্পিত অচলাবস্থা তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের পরিসংখ্যান ও সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
জাতীয় সংসদে পুনর্গঠন করা হলো কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
রাজধানীসহ দেশে ছিনতাই, চুরি ও চাঁদাবাজি বাড়ায় পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদে উঠেছে ফুটপাত দখলের অভিযোগও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে ড. ইউনূস জামায়াত আমিরকে ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান।
সংসদে জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
