দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী সংকটে থমকে আছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে মহাসমারোহে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব। উৎসব প্রাঙ্গণে উপস্থিত বক্তারা বাংলাদেশে আবহমানকাল ধরে চলে আসা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরণের অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) স্বামীবাগ ইসকন মন্দিরে আলোচনা সভা ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলোতে একে অপরের আনন্দ ভাগাভাগি করার যে ঐতিহ্য দেশে রয়েছে, তা বরাবরের মতো ধরে রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্যে যারা ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অপপ্রচার বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে দেশে শান্তি ও সাম্য বজায় রাখার জন্য উপস্থিত ভক্ত ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।
যশোরের কেশবপুরে পথচারী নারীকে চাপা দিয়ে এতিমখানা ভবনে ঢুকে পড়েছে একটি বাস। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় জবি শিক্ষার্থীদের বহনকারী আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ১৫ জন।
নাটোরের বাগাতিপাড়ায় মাত্র ৪৫ টাকার চায়ের বাকি বিল চাওয়ায় চা বিক্রেতা ও মুদি দোকানির লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
নড়াইলে শিক্ষকের মারধরে মাদ্রাসাছাত্র সৈয়দ সুলায়মান ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
জন্মের পরই শিশুদের ‘এক-আইডি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ সব সেবা মিলবে এই একক ডিজিটাল পরিচয়পত্রে। জানুন বিস্তারিত।
রোগীর মৃত্যুর জেরে হামলার প্রতিবাদে বগুড়ার শজিমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। দুর্ভোগে পড়েছেন রোগীরা।
সীমান্ত সুরক্ষায় ফটিকছড়ির রহমতপুরে বিজিবির নতুন বিওপি ক্যাম্প উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক। এর মাধ্যমে মাদক ও চোরাচালান রোধে সক্ষমতা আরও বাড়ল।
