দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার তাগিদ: প্রকল্প বাস্তবায়নের নির্দেশ
রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা বৃদ্ধি ও বৃত্তাকার নৌপথ তৈরিতে নেওয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা।
২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা হাজিদের অ্যাকাউন্ট বা ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজির হিসাবে এই অর্থ সরাসরি পাঠানো হবে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদিতে বাড়িভাড়া সাশ্রয় এবং সার্বিক সার্ভিস চার্জ বা সেবা মাশুল কমে যাওয়ার কারণেই হজ প্যাকেজের নির্ধারিত অর্থ থেকে এই টাকা উদ্বৃত্ত থেকে যায়। ফেরত প্রদানযোগ্য অর্থের পরিমাণ সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পৌঁছে যাবে।
হজ প্যাকেজ ও অবস্থানকৃত আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেওয়া অর্থের পরিমাণে কিছুটা ভিন্নতা থাকবে:
সাধারণ প্যাকেজ: প্রতি হাজি পাবেন ৩৮,৬৯৭ টাকা ৩২ পয়সা।শর্ট প্যাকেজ: প্রতি হাজি পাবেন ৪৬,৮৮৮ টাকা ৪০ পয়সা। ২ সিট আপগ্রেডেশন: ১,৬৪,১৯০ টাকা ৫৬ পয়সা (শর্ট প্যাকেজ হলে ১,৮০,৫৭২ টাকা ৭১ পয়সা)।
৩ সিট আপগ্রেডেশন: ১,১৮,০৭২ টাকা ৮২ পয়সা (শর্ট প্যাকেজ হলে ১,৩১,৭৩৫ টাকা ৫৩ পয়সা।
হোটেল লুলুয়াত আল ভাওহীদ (বাড়ি-২): সাধারণ প্যাকেজে ২,৫০৫ টাকা ৪৯ পয়সা ও শর্ট প্যাকেজে ৮,৭৩০ টাকা ৭০ পয়সা ফেরত দেওয়া হবে। ২ সিটের আপগ্রেডেশনে সর্বোচ্চ ৭৮,৭১৩ টাকা পর্যন্ত পাবেন হাজিরা।
হোটেল রাওদাত আল শুরূক (বাড়ি-৩): প্যাকেজের ধরনভেদে হাজিরা ৩,৯৭৯ টাকা থেকে ৪৪,১১৯ টাকা পর্যন্ত ফেরত পাবেন।
হোটেল মানার আল শুরূক (বাড়ি-৪): সাধারণ ও আপগ্রেডেশন ভেদে ৫,৬৭৫ টাকা থেকে ৭,৪১৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।
এই প্যাকেজের আওতায় থাকা প্রতিটি হাজি ৩,৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। ভবিষ্যতে হজের সার্বিক খরচ আরও সহনীয় রাখতে আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা বৃদ্ধি ও বৃত্তাকার নৌপথ তৈরিতে নেওয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা।
রাজধানীর আবাসিক হোটেলে ডিবির অভিযানে আটক নারীদের জোরপূর্বক মুখ দেখানোর ভিডিও প্রকাশ নিয়ে মানবাধিকার ও আইন লঙ্ঘনের বিতর্ক। সংবিধান ও হাইকোর্টের নির্দেশনার তোয়াক্কা না করার অভিযোগ।
পটুয়াখালীর রাঙ্গাবাবলীতে পরোয়ানাভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস খানের লোকজনের বিরুদ্ধে।
বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। অভিযোগের পাহাড় জমলেও ক্ষতিপূরণ নামমাত্র। বিষয়টি খতিয়ে দেখছে হাইকোর্টের তদন্ত কমিটি।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে নারী, পুরুষ ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষটির গলায় গামছা পেঁচানো ছিল।
কাপ্তাই হ্রদের পানির নিচে টানা ছয় দিন থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক ঝুলন্ত সেতু। চলছে সংস্কার কাজ।
