সারাদেশ

আজ পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাস্টমস কর্মকর্তা আলিমের

ফেনী: আজ সোমবার ছিল পাত্রী দেখতে যাওয়ার কথা। কিন্তু তার আগেই গতকাল রবিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সব আয়োজন চিরতরে থেমে গেছে। ফেনীর লালপোল এলাকায় বাস উল্টে নিহত হয়েছেন কাস্টমস কর্মকর্তা আবদুল আলিম (৩৫)। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর বাবা-মা।

নিহত আবদুল আলিম সিলেট কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে হলেও পরিবার নিয়ে তিনি মিরসরাইয়ের বারাইয়ারহাট পৌরসভায় বসবাস করতেন। তাঁর কোনো ভাই নেই, কেবল এক বোন রয়েছেন, যাঁর বিয়ে হয়েছে সাত-আট বছর আগে। বাবা মো. আবদুল কাদের বন বিভাগের চাকরি থেকে অবসরের পর বারাইয়ারহাটে বাড়ি করে সেখানেই বসবাস করে আসছেন।

পরিবার জানায়, একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে দেবেন—এমনটাই স্বপ্ন ছিল মা-বাবার। ছেলের জন্য পাত্রী দেখা শুরু হয়েছিল এবং আজ সোমবার পাত্রী দেখতে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল। সেই উপলক্ষেই কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাসে করে বাড়ি ফিরছিলেন আলিম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রবিবার রাত আটটার দিকে ফেনীর লালপোল এলাকায় আলিমকে বহনকারী যাত্রীবাহী বাসটির সামনে থাকা একটি দ্রুতগামী ট্রাক হঠাৎ ব্রেক কষে। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আলিম এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

খবর পেয়ে নিহতের স্বজনেরা ফেনীর মহিপাল হাইওয়ে থানায় ছুটে যান। ছেলের লাশ নিতে এসে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা মো. আবদুল কাদের, তাঁর চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল। অন্যদিকে বাড়িতে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহতের মা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের পর আজ দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে নানাবাড়িতে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে আকস্মিক ব্রেক কষা ট্রাকটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related News

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

আরপিসিএলে নিরাপত্তা সুপারভাইজার পদে চাকরির সুযোগ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) নিরাপত্তা সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা আবেদন করতে পারবেন।

অবহেলিত পাটকাঠিতেই এখন ফরিদপুরের কৃষকের বাড়তি আয়

পাটের আঁশ ছাড়ানোর পর অবহেলিত পাটকাঠি এখন ফরিদপুরের কৃষকদের আয়ের অন্যতম উৎস। পার্টিকেল বোর্ড ও চারকোলে এর ব্যাপক চাহিদার একটি ফটোফিচার।

ময়মনসিংহে নিখোঁজের ২৫ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম নামের এক যুবকের কঙ্কাল ও পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা: আমদানিনির্ভরতা কাটিয়ে কৌশলগত মজুত ও বহুমুখীকরণের তাগিদ

মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিনির্ভরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের কৌশলগত মজুত ও উৎস বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

গাজীপুরে দুই দিন সেপটিক ট্যাংকে আটকে থাকার পর কুকুর উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে দুই দিন আটকে থাকার পর একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

টাকা ফেরত পেতে শুরু করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে শুরু হয়েছে অর্থ প্রদান।

আলমগীর হোসেন পুনরায় ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

নড়াইলের ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। যশোর শিক্ষা বোর্ড এ অনুমোদন দিয়েছে।

Search