সারাদেশ

আলমগীর হোসেন পুনরায় ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

নড়াইলের কালিয়া উপজেলার হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি ও সাংবাদিক আলমগীর হোসেন পুনরায় ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর তাঁকে এ পদে পুনর্নিয়োগ প্রদান করেছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অভিভাবক সদস্য মো. দিদারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মনিরুল ইসলাম এবং সদস্য সচিব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয় পরিদর্শক মুহ. এনামুল কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী অনধিক ৬ মাসের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এই চার সদস্যের অ্যাডহক কমিটিকে প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাংবাদিক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন পরপর দুইবার এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সুধীসমাজে আনন্দের আবহ তৈরি হয়েছে।

এ উপলক্ষে হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় ও ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, পিরোলী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকগণ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Related News

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

আরপিসিএলে নিরাপত্তা সুপারভাইজার পদে চাকরির সুযোগ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) নিরাপত্তা সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা আবেদন করতে পারবেন।

অবহেলিত পাটকাঠিতেই এখন ফরিদপুরের কৃষকের বাড়তি আয়

পাটের আঁশ ছাড়ানোর পর অবহেলিত পাটকাঠি এখন ফরিদপুরের কৃষকদের আয়ের অন্যতম উৎস। পার্টিকেল বোর্ড ও চারকোলে এর ব্যাপক চাহিদার একটি ফটোফিচার।

ময়মনসিংহে নিখোঁজের ২৫ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম নামের এক যুবকের কঙ্কাল ও পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা: আমদানিনির্ভরতা কাটিয়ে কৌশলগত মজুত ও বহুমুখীকরণের তাগিদ

মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিনির্ভরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের কৌশলগত মজুত ও উৎস বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাস্টমস কর্মকর্তা আলিমের

পাত্রী দেখতে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কাস্টমস কর্মকর্তা আবদুল আলিম। আজ সোমবার তাঁর পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল।

গাজীপুরে দুই দিন সেপটিক ট্যাংকে আটকে থাকার পর কুকুর উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে দুই দিন আটকে থাকার পর একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

টাকা ফেরত পেতে শুরু করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে শুরু হয়েছে অর্থ প্রদান।

Search