কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের পাশে একটি অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার দুই দিন পর একটি কুকুরকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজনের সহায়তায় কুকুরটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নির্মাণাধীন ওই ভবনের পাশে থাকা সেপটিক ট্যাংকের উন্মুক্ত গর্তে পড়ে যায় কুকুরটি। ভবনটির নির্মাণকাজ প্রায় এক বছর ধরে বন্ধ থাকায় এবং সেপটিক ট্যাংকের গর্তটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ঝোপঝাড়ে ঢাকা থাকায় বাইরে থেকে তা বোঝার কোনো উপায় ছিল না।
গত রোববার এলাকার কয়েকজন বাসিন্দা পাশ দিয়ে যাওয়ার সময় সেপটিক ট্যাংকের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পান। পরে ঝোপঝাড় সরিয়ে উঁকি দিয়ে তাঁরা দেখেন, নোংরা পানির ভেতরে কুকুরটির শরীরের প্রায় অর্ধেক অংশ ডুবে রয়েছে এবং সেটি আটকা পড়ে আছে।
খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী রমজান আলীসহ কয়েকজন ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে দড়ি, প্লাস্টিকের বস্তা ও কাঠের টুকরা ব্যবহার করে কুকুরটিকে উদ্ধারের চেষ্টা চালান। কয়েকবার বস্তার সঙ্গে কুকুরটিকে ওপরে তোলার চেষ্টা ব্যর্থ হলেও দীর্ঘ প্রায় এক ঘণ্টার অক্লান্ত চেষ্টায় শেষ পর্যন্ত তাকে অক্ষত অবস্থায় ওপরে তুলে আনা হয়। দীর্ঘ সময় না খেয়ে ও নোংরা পানিতে ডুবে থাকায় উদ্ধারের পর কিছুক্ষণ কুকুরটি নিস্তেজ হয়ে পড়ে থাকলেও, পরে সুস্থ হয়ে সেটি দ্রুত লোকালয়ের দিকে চলে যায়।
এই মানবিক কাজ সম্পর্কে উদ্ধারকারী দলের অন্যতম সদস্য রমজান আলী বলেন, ‘আমি কয়েকজন লোক নিয়ে কুকুরটিকে উদ্ধার করেছি। এটি বিশেষ কোনো কাজ নয়, একদম সাধারণ কাজ। সব প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা থাকা উচিত।’
পরিবেশকর্মী ও ‘নদী ও প্রকৃতি ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান খোরশেদ আলম এই ঘটনাকে সাধুবাদ জানিয়ে বলেন, পশুপাখি প্রকৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ। যেকোনো বিপদে পড়া প্রাণীকে রক্ষা করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। নগরহাওলায় কুকুরটিকে উদ্ধারের এই ঘটনা মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) নিরাপত্তা সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা আবেদন করতে পারবেন।
পাটের আঁশ ছাড়ানোর পর অবহেলিত পাটকাঠি এখন ফরিদপুরের কৃষকদের আয়ের অন্যতম উৎস। পার্টিকেল বোর্ড ও চারকোলে এর ব্যাপক চাহিদার একটি ফটোফিচার।
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম নামের এক যুবকের কঙ্কাল ও পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিনির্ভরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের কৌশলগত মজুত ও উৎস বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাত্রী দেখতে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কাস্টমস কর্মকর্তা আবদুল আলিম। আজ সোমবার তাঁর পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল।
একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে শুরু হয়েছে অর্থ প্রদান।
নড়াইলের ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। যশোর শিক্ষা বোর্ড এ অনুমোদন দিয়েছে।
