সারাদেশ

অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

যশোরের অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার জগবাবুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার রাজঘাট জাফরপুর এলাকার ইব্রাহিম বাবুর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ফ্যাক্টরি ছুটি থাকায় ইমন হোসেন নিজ উদ্যোগেই বাড়ির নারকেল গাছের পাতা কাটতে উপরে ওঠেন। পাতা কাটার সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া প্রধান বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গাছের ওপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসাড় হয়ে পড়ে থাকেন।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, প্রাথমিকভাবে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অপমৃত্যুর এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related News

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

আরপিসিএলে নিরাপত্তা সুপারভাইজার পদে চাকরির সুযোগ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) নিরাপত্তা সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা আবেদন করতে পারবেন।

অবহেলিত পাটকাঠিতেই এখন ফরিদপুরের কৃষকের বাড়তি আয়

পাটের আঁশ ছাড়ানোর পর অবহেলিত পাটকাঠি এখন ফরিদপুরের কৃষকদের আয়ের অন্যতম উৎস। পার্টিকেল বোর্ড ও চারকোলে এর ব্যাপক চাহিদার একটি ফটোফিচার।

ময়মনসিংহে নিখোঁজের ২৫ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম নামের এক যুবকের কঙ্কাল ও পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা: আমদানিনির্ভরতা কাটিয়ে কৌশলগত মজুত ও বহুমুখীকরণের তাগিদ

মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিনির্ভরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের কৌশলগত মজুত ও উৎস বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাস্টমস কর্মকর্তা আলিমের

পাত্রী দেখতে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কাস্টমস কর্মকর্তা আবদুল আলিম। আজ সোমবার তাঁর পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল।

গাজীপুরে দুই দিন সেপটিক ট্যাংকে আটকে থাকার পর কুকুর উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে দুই দিন আটকে থাকার পর একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

টাকা ফেরত পেতে শুরু করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে শুরু হয়েছে অর্থ প্রদান।

Search