কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
ফরিদপুর: পাট উৎপাদনে দেশজুড়ে খ্যাতি রয়েছে ফরিদপুর জেলার। পাটের প্রধান উৎপাদিত অংশ আঁশ হলেও, আঁশ ছাড়ানোর পর থেকে যাওয়া একসময়ের অবহেলিত পাটকাঠি বা পাটখড়ি এখন দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রযুক্তির কল্যাণে এটি এখন কৃষকের বাড়তি আয়ের অন্যতম প্রধান উৎস ও লাভজনক অর্থকরী পণ্যে পরিণত হয়েছে।
রান্নার জ্বালানি, পানের বরজ তৈরি এবং ঘরের বেড়া দেওয়ার পাশাপাশি বর্তমানে পার্টিকেল বোর্ড ও চারকোল (অঙ্গার) কারখানায় পাটকাঠির ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে গ্রামের নারীরা সংসারের সচ্ছলতা ও বাড়তি আয়ের আশায় অত্যন্ত যত্নের সঙ্গে পাটকাঠি সংগ্রহ করেন এবং শুকনো পাটকাঠি বাজারে বেশ চড়া দামেই বিক্রি হয়। ফরিদপুরের বিভিন্ন বিল ও গ্রামীণ জনপদ ঘুরে পাটকাঠি সংগ্রহের এমনই কিছু কর্মচাঞ্চল্যের দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।
বিলের মধ্যে জমিয়ে রাখা পাটকাঠি নৌকায় তুলে ঘাটে নিয়ে আসছেন ব্যস্ত কৃষকেরা।
অনেক এলাকায় পাটকাঠি সহজে পরিবহনের জন্য বিলে ভাসিয়ে পাড়ে নিয়ে আসা হয়।
কড়া রোদে পাটকাঠি পুরোপুরি শুকানোর জন্য বিলের মাঝে কিংবা বাড়ির উঠানে বিশেষভাবে মাচা তৈরি করে সংরক্ষণ করা হচ্ছে।
আঁটি বাঁধা পাটকাঠি স্তূপ করা কিংবা শুকনো পাটকাঠি ভ্যানে তোলার কাজে গ্রামীণ নারী ও তরুণীরাও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
কৃষকদের এই নিরলস পরিশ্রমে পাট যেমন দেশের সোনালী আঁশের ঐতিহ্য ধরে রেখেছে, তেমনি পাটকাঠিও গ্রামীণ অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) নিরাপত্তা সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা আবেদন করতে পারবেন।
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম নামের এক যুবকের কঙ্কাল ও পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিনির্ভরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের কৌশলগত মজুত ও উৎস বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাত্রী দেখতে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কাস্টমস কর্মকর্তা আবদুল আলিম। আজ সোমবার তাঁর পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল।
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে দুই দিন আটকে থাকার পর একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে শুরু হয়েছে অর্থ প্রদান।
নড়াইলের ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। যশোর শিক্ষা বোর্ড এ অনুমোদন দিয়েছে।
