এনসিপির যশোর জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক নুরুজ্জামান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার ছয় মাস মেয়াদি ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।
ঢাকা: গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক এই এমপির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা মাসুম লুমেন। তিনি জানান, মরহুম মনোয়ার হোসেন একজন অত্যন্ত নম্র, ভদ্র ও সৎ মানুষ ছিলেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
ব্যক্তিগত জীবনে মনোয়ার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হন এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। তবে একাদশ জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের টিকিটে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি হেরে যান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার ছয় মাস মেয়াদি ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে অতীতের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। পরিশীলিত রাজনীতির আহ্বান তাঁর।
ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।
নিজের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধানকে রাজনৈতিক হয়রানি ও মিডিয়া ট্রায়াল বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বর্তমান সরকার দেশের পরিস্থিতিকে অন্তর্বর্তী আমলের চেয়েও খারাপ দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
