সারাদেশ

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল: বরিশাল নগরের একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ে—দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি ময়লা পরিষ্কার করার সময় দুটি প্লাস্টিকের বাটি দেখতে পান। কাছে গিয়ে বাটির ভেতরে দুটি নবজাতক শিশুর মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, নতুন বাজার ও এর আশপাশে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অবৈধ সম্পর্কের বা অন্য কোনো কারণে জন্ম নেওয়া এসব শিশু হয়তো কোনো ক্লিনিক থেকে ময়লা-আবর্জনার সঙ্গে ওই স্থানে এনে ফেলা হয়ে থাকতে পারে।

বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর পাঠিয়ে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের লাশ ময়লার স্তূপে এলো, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related News

চট্টগ্রামে গ্যারেজ মালিককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি, গাড়ি শনাক্ত

চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ‘ডলার’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোনায় চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোপে বাবা খুন

নেত্রকোনার মদনে ফজরের নামাজ শেষে চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে এলাহি মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারে নির্যাতিত কিশোর-কিশোরীদের সুরক্ষায় বহুপক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে যৌন নিপীড়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার কিশোর-কিশোরীদের সুরক্ষাসেবা সহজলভ্য করতে জাগো ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার গায়েব

চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার চুরির ঘটনায় জড়িত দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় বন্দরজুড়ে তোলপাড়।

ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিশার আত্মহত্যার ঘটনায় জড়িত শিক্ষকদের গ্রেপ্তার ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর তদন্ত দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম।

চট্টগ্রাম বন্দরে একের পর এক কনটেইনার গায়েব: তদন্তেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর থেকে ২ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব। জালিয়াতি ও নিরাপত্তার গাফিলতিতে নিঃস্ব আমদানিকারকরা, তদন্তেই সীমাবদ্ধ বন্দর।

কালীগঞ্জে বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু। পরিচয় শনাক্তের চেষ্টা করছে যশোর রেলওয়ে পুলিশ।

Search