সারাদেশ

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাসের শিশুর মৃত্যু, এ বছর মৃত বেড়ে ১৭

কুমিল্লা: কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আনাবিয়া (১৪ মাস) নামে চৌদ্দগ্রাম উপজেলার এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলাটিতে হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় হামের তীব্র উপসর্গ নিয়ে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ জানান, নিহত শিশুটির শরীরে হামের সুস্পষ্ট বিভিন্ন লক্ষণ বিদ্যমান ছিল। তবে ল্যাবরেটরিতে সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমেই কেবল এটি হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব।

এদিকে, জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে কুমিল্লা জেলায় হাম সন্দেহে আরও ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাইকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৯৬ জন হামের সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে আনুষ্ঠানিকভাবে হাম রোগটি শনাক্ত হয়েছে। শিশুস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও টিকাদান কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Related News

রাজধানীর ধানমন্ডিতে এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ঝিনাইদহে মব করে গণপিটুনির পর শিক্ষককে ফাঁসানোর অভিযোগ, ২২ দিন পর জামিন লাভ

ঝিনাইদহের কালীগঞ্জে মব সৃষ্টি করে গণপিটুনির শিকার হওয়া সহকারী শিক্ষক শাহ আলম ২২ দিন কারাভোগের পর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেছেন।

কক্সবাজারের সংরক্ষিত বনে প্রথমবারের মতো মেঘলা চিতার দেখা, মিলল ২১ প্রজাতির বন্য প্রাণী

কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে মহাবিপন্ন মেঘলা চিতা। এ ছাড়া গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান মিলেছে।

রাজধানীর মহাখালীতে পুরোনো বিল্ডিংয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোবাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্ট থেকে চাঁদাবাজি

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে জিয়াউল হক নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অপরাধে পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান: একদিনে ২ হাজার ২৬৮ মামলা, ডাম্পিং৪৮৬ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ডিএমপি। এ সময় ডাম্পিং করা হয়েছে ৪৮৬টি গাড়ি।

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ সার মজুত

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Search