কক্সবাজারের সংরক্ষিত বনে প্রথমবারের মতো মেঘলা চিতার দেখা, মিলল ২১ প্রজাতির বন্য প্রাণী
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে মহাবিপন্ন মেঘলা চিতা। এ ছাড়া গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান মিলেছে।
ঢাকা: রাজধানীর মহাখালী এলাকার ব্রিটিশ টোবাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা ১২ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীর রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো ও এসকে শপিং মলের পেছনে অবস্থিত একটি পুরোনো বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিস তৎপরতা শুরু করে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বা কোনো ব্যক্তি ভবনের ভেতর আটকে পড়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে মহাবিপন্ন মেঘলা চিতা। এ ছাড়া গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান মিলেছে।
কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে জিয়াউল হক নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অপরাধে পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ডিএমপি। এ সময় ডাম্পিং করা হয়েছে ৪৮৬টি গাড়ি।
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
