সারাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

খাগড়াছড়ি: পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও দুর্গম এলাকার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দিনব্যাপী এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে এই বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা কার্যক্রমে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ সেনা ও অসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।

সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ এবং চক্ষু বিভাগ।

সর্বমোট ৮৬১ জন পাহাড়ি ও বাঙালি রোগীকে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

দুর্গম এলাকা থেকে রোগী পরিবহনে সেনাবাহিনীর সহযোগিতা
যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার অধিবাসীদের পক্ষে জেলা সদরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া বেশ দুরুহ।

এই সমস্যা দূর করতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন সেনাজোনের সরাসরি ব্যবস্থাপনায় পাহাড়ি ও বাঙালি রোগীদের বাড়ি বাড়ি থেকে যানবাহনযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা ও চিকিৎসার পর ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

আইএসপিআর জানায়, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি রক্ষা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তাসহ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Related News

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

রিশালের আমতলার মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ট্রেড লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন বিসিসি ম্যাজিস্ট্রেট।

বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

বরিশালের চৌমাথা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি বাবার

বাসা থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের লাশ উদ্ধার। একে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন তাঁর বাবা।

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, ৩৭ পরিবারকে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত-আহতদের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজন।

ক্লিনিক পরিচালকের ফাঁসির দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।

Search