সারাদেশ

কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার রেমিট্যান্স যোদ্ধা আজমের মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজার: কাতারে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত রশি ছিঁড়ে পড়ে আজম মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজম মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের অধিবাসী।

নিহত আজম মিয়ার স্বজনেরা জানান, গত পাঁচ-ছয় বছর ধরে তিনি কাতারে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাতার সময় শনিবার রাত আটটার দিকে দেশ থেকে তাঁর স্ত্রী সুলতানা বেগম ইমোতে ফোন করলে আজম জানান, দিনে অতিরিক্ত গরমের কারণে রাতে ডিউটি করতে হচ্ছে। কাজ শেষে ফিরে ফোন করার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন আজম।

তবে স্ত্রীর মোবাইলে সেই কল আর আসেনি। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে কাতারপ্রবাসী অন্যান্য স্বজনের মাধ্যমে পরিবারের সদস্যরা আজমের মৃত্যুর খবর পান।

বহুতল ভবনে নির্মাণকাজ করার সময় হঠাৎ রশি ছিঁড়ে নিচে পড়ে গেলে আজম ঘটনাস্থলেই প্রাণ হারান।

একই দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

কাতার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছে আজমের পরিবার। প্রায় দুই বছর আগে তিন মাসের ছুটি কাটিয়ে কাতারে ফিরেছিলেন তিনি। তাঁর স্ত্রী, দুটি ছেলে এবং একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত আজমের বড় ভাই মাতাব মিয়া জানান, চার ভাইয়ের আলাদা সংসারের মধ্যে আজমের উপার্জনেই তাঁর স্ত্রী-সন্তানদের দিন চলত। লাশ দেশে ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. রুশন মিয়া প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আজমের হঠাৎ মৃত্যুতে পুরো পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে গেল।

Related News

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

রিশালের আমতলার মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ট্রেড লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন বিসিসি ম্যাজিস্ট্রেট।

বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

বরিশালের চৌমাথা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি বাবার

বাসা থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের লাশ উদ্ধার। একে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন তাঁর বাবা।

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, ৩৭ পরিবারকে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত-আহতদের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজন।

ক্লিনিক পরিচালকের ফাঁসির দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।

Search