সারাদেশ

ভূঞাপুরে লৌহজং নদীতে সেতুর অভাবে ৬ হাজার মানুষের দুর্ভোগ, ঝুঁকি

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি স্থায়ী সংযোগ সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিশু, শিক্ষার্থী ও নারীসহ প্রায় ৬ হাজার অধিবাসী লৌহজং নদী পারাপারের জন্য মাত্র একটি ছোট নৌকার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বামনহাটা পূর্ব, বেতুয়া, বেতুয়া-পলশিয়াসহ কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন জেলা-উপজেলা শহর, স্কুল-কলেজ, মাদরাসা ও স্থানীয় হাট-বাজারে যাতায়াত করেন।

যমুনা নদী থেকে নেমে আসা লৌহজং নদীর রেলস্টেশনের পশ্চিম পাশে পশ্চিম ভূঞাপুর এবং বামনহাটার পূর্ব অংশে নদীর দুই পাড়েই সংযোগ সড়ক থাকলেও মাঝখানে কোনো সেতু নেই।

সেতু না থাকায় প্রাথমিক ও মাধ্যমিকের কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক রেলসেতু দিয়ে পায়ে হেঁটে নদী পার হচ্ছে।

দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথ ঘুরে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

স্থানীয় কৃষিপণ্য ও মালামাল বাজারে পরিবহন করা অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে খেয়া নৌকা বন্ধ হয়ে গেলে লোকজনকে ভিজে নদী পার হতে হয়।

ভুক্তভোগী গ্রামসমূহ  বামনহাটা পূর্ব, বেতুয়া, বেতুয়া-পলশিয়াসহ আশপাশের এলাকা।

দৈনিক ক্ষতিগ্রস্ত জনসংখ্যা  প্রায় ৬,০০০ জন।

প্রধান সমস্যা  লৌহজং নদীর সংযোগস্থলে একটি সেতু না থাকা।

প্রস্তাবিত স্থান  পশ্চিম ভূঞাপুরের রাজ্জাক কাউন্সিলরের বাড়ির মোড়ের উত্তরে।

ভুক্তভোগী চাকরিজীবী আশরাফুন্নাহার ও স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিম ভূঞাপুরের রাজ্জাক কাউন্সিলরের বাড়ির মোড়ের উত্তরে লৌহজং নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন:

“আমি স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছি। সেতুটি এখানে অতীব জরুরি। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ে ব্রিজটি যাতে নির্মিত হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত প্রশাসনিক উদ্যোগ ও বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে।

Related News

ঢাকায় ৬ ঘণ্টায় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

ঢাকায় ৬ ঘণ্টায় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।

বিয়ে নিয়ে বিরোধে প্রেমিক হত্যা করে কোমর থেকে দ্বিখণ্ডিত করে লাশ

গাজীপুরের জয়দেবপুরে সুটকেস ও বস্তাবন্দী উদ্ধার হওয়া খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। প্রেমিকের হাতে ডলি আক্তার নির্মমভাবে খুন।

জয়ন্তী নদী সেতু শরীয়তপুর বরিশাল এলজিইডি

শরীয়তপুর ও বরিশালের সংযোগস্থল জয়ন্তী নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তিতে লাখো মানুষ। ১,৩৯২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায়।

বিজিবিতে ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে চাকরির বিশাল সুযোগ: আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু আবেদন।

পঞ্চগড়ে বিএনপির ২ এমপির সমর্থকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া: পথচারীসহ আহত অন্তত ১৫

পঞ্চগড়ে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ। আহত ১৫ জন, যান চলাচল বিঘ্নিত।

দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের সংঘর্ষ

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মীদের মারামারি। আহত ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

ভেড়ামারায় পদ্মায় হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার। ৩৬ ঘণ্টা পর ঈশ্বরদীতে ভাসমান অবস্থায় উদ্ধার।

Search