৩৫ বাই ৩৫-এর ফাঁদ ও বাংলাদেশের করণীয়: ৩৩০ বিলিয়ন ডলারের বার্তা কী?
COP31 সম্মেলনে উঠে আসা ৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের ধাক্কা এবং জ্বালানি রূপান্তরে বাংলাদেশের করণীয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগে বড় ধাক্কা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিতর্কিত পরিকল্পনা স্থগিত রাখার আদেশ প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চের ছয় রক্ষণশীল বিচারপতির মধ্যে দুজন ভিন্নমত পোষণ করেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের সঙ্গে একমত হয়ে পৃথক মতামতে বিচারপতি ব্রেট কাভানা বলেন, দীর্ঘ মেয়াদে ট্রাম্পের পরিকল্পনাটি আইনসম্মত হতে পারে। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তা বাস্তবায়নের জন্য অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের পর্যাপ্ত সময় নেই।
ইতোমধ্যে নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটারদের ডাকযোগে ভোট দেওয়ার জন্য ব্যালট পাঠানো শুরু হয়েছে। ফলে নির্বাচনের ঠিক আগে ডাকযোগে ভোটের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে।
গত মার্চে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। সে সময় কোনো প্রমাণ উপস্থাপন না করেই ডাকযোগে ভোটে জালিয়াতির ঝুঁকি রয়েছে বলে দাবি করেন তিনি। আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ আসে।
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে রয়েছে; ফেডারেল সরকারের হাতে নয়।
নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের বিধিনিষেধ কার্যকর করতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি যখন ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে এগিয়ে গেছে, তখন ভোটের পদ্ধতিতে বড় পরিবর্তন আনার প্রশাসনিক ও আইনগত সীমাবদ্ধতাও রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে।
COP31 সম্মেলনে উঠে আসা ৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের ধাক্কা এবং জ্বালানি রূপান্তরে বাংলাদেশের করণীয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের বৈঠকে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।
তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরু। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের নতুন প্রস্তাব এবং সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান।
বাণিজ্যিক এলাকায় হামলার একদিন পর আকাশপথে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইরানে সামরিক ও বাণিজ্যিক সামগ্রী পৌঁছানো রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
ব্যাংকিং খাতের সংকট ও উয়েনো ব্যাংকের পতনের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন করে গৃহবন্দি করা হয়েছে।
ইসলামাবাদে ২৯তম টেকসই উন্নয়ন সম্মেলনে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের ভিশন তুলে ধরলেন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পরবিরোধী ভেটোতে পশ্চিম সাহারায় জাতিসংঘের মিনুরসো শান্তিরক্ষা মিশনের মেয়াদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
