আন্তালিয়া, তুরস্ক থেকে — রোটারিয়ান এম নাজমুল হাসান |
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31) এর অংশ হিসেবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন।
উক্ত বৈঠকে বাংলাদেশের জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা, প্লাস্টিক রিসাইক্লিং এবং সার্কুলার ইকোনমি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।