অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা: ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার রিচার্জসংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ সময় ধরে চলা কারিগরি ত্রুটি কাটিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড ব্যবস্থা সম্পূর্ণ পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে গ্রাহকদের মিটার রিচার্জ করতে আর কোনো বাধা বা সীমাবদ্ধতা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার ওজোপাডিকোর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে হঠাৎ করেই ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকেরা তাঁদের প্রি-পেইড মিটারে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন।
সংকট নিরসনে তাৎক্ষণিকভাবে কারিগরি বিশেষজ্ঞ দল কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের পর মঙ্গলবার ভোরে সার্ভারের সংযোগ সচল করে প্রি-পেইড ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়।
সাময়িক এই অনভিপ্রেত সমস্যার কারণে গ্রাহকদের যে ভোগান্তি পোহাতে হয়েছে, সেজন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিগত ত্রুটির পুনরাবৃত্তি রোধে এবং গ্রাহক সেবা আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহকদের ধৈর্য ও আন্তরিক সহযোগিতাকেই ওজোপাডিকো তাদের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছে।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।
জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি, বিজিবি ও আনসার প্রধানের একসঙ্গে মাঠে নামার তাৎপর্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যাশা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।
লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
