৩৫ বাই ৩৫-এর ফাঁদ ও বাংলাদেশের করণীয়: ৩৩০ বিলিয়ন ডলারের বার্তা কী?
COP31 সম্মেলনে উঠে আসা ৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের ধাক্কা এবং জ্বালানি রূপান্তরে বাংলাদেশের করণীয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
আন্তর্জাতিক: ইয়েমেনে চলমান সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত ও অনিশ্চিত হয়ে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ২০টি শিশুবান্ধব স্থান ও অস্থায়ী শ্রেণিকক্ষ স্থাপনসহ বিভিন্ন সুরক্ষামূলক সেবা চালু করেছে ইউনিসেফের জরুরি সহায়তা দল।
এক বার্তায় ইউনিসেফ বলেছে, ‘সংঘাতের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া কোনোভাবেই উচিত নয়।’
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ এবং পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বহু পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তায় ইউনিসেফ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সংস্থাগুলো যৌথভাবে বাস্তুচ্যুত ১৪ হাজারের বেশি মানুষকে জরুরি সহায়তা দিচ্ছে।
কয়েক বছরের আপেক্ষিক শান্তির পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক সংঘাত ব্যাপকভাবে বেড়েছে।
দীর্ঘদিনের এই সংঘাত দেশটির শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। নতুন করে সহিংসতা বাড়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়ার পাশাপাশি শিশুদের বিদ্যালয়ে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে।
ইয়েমেনে গৃহযুদ্ধের সূত্রপাত ২০১৪ সালে। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর, ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এরপর সংঘাত আরও জটিল ও দীর্ঘস্থায়ী রূপ নেয়।
COP31 সম্মেলনে উঠে আসা ৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের ধাক্কা এবং জ্বালানি রূপান্তরে বাংলাদেশের করণীয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের বৈঠকে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।
তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরু। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের নতুন প্রস্তাব এবং সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান।
বাণিজ্যিক এলাকায় হামলার একদিন পর আকাশপথে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইরানে সামরিক ও বাণিজ্যিক সামগ্রী পৌঁছানো রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
ব্যাংকিং খাতের সংকট ও উয়েনো ব্যাংকের পতনের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন করে গৃহবন্দি করা হয়েছে।
ইসলামাবাদে ২৯তম টেকসই উন্নয়ন সম্মেলনে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের ভিশন তুলে ধরলেন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পরবিরোধী ভেটোতে পশ্চিম সাহারায় জাতিসংঘের মিনুরসো শান্তিরক্ষা মিশনের মেয়াদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
