৩৫ বাই ৩৫-এর ফাঁদ ও বাংলাদেশের করণীয়: ৩৩০ বিলিয়ন ডলারের বার্তা কী?
COP31 সম্মেলনে উঠে আসা ৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের ধাক্কা এবং জ্বালানি রূপান্তরে বাংলাদেশের করণীয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চরম সংকটে পড়েছে সৌদি আরব। শত্রুপক্ষের এসব আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার রিয়াদকে রক্ষা করতে আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে জরুরি সামরিক সহায়তা চেয়ে আবেদন চালিয়েছে।
আঞ্চলিক সূত্রের খবরে জানা গেছে, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের সাথে প্রতিরক্ষামূলক সহায়তা বাড়াতে আলোচনা শুরু করেছে রিয়াদ।
এতদিন সৌদি আরবের প্রধান অস্ত্র সরবরাহকারী ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু বর্তমানে ইরানের সাথে টানা যুদ্ধে লিপ্ত থাকায় মার্কিন বাহিনী নিজেরাও ক্ষেপণাস্ত্র সংকট ও মজুত ঘাটতিতে ভুগছে। ফলে ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভর না করে বিকল্প মিত্রদের দ্বারে দ্বারে ঘুরছে রিয়াদ।
এদিকে সম্প্রতি পবিত্র নগরী মক্কার দিকে ধেয়ে আসা হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। ঘটনার পর কড়া হুঁশিয়ারি দিয়ে রিয়াদ জানিয়েছে, পবিত্র নগরীকে লক্ষ্যবস্তু করার যেকোনো চেষ্টা ‘চূড়ান্ত সীমা’ হিসেবে গণ্য করা হবে। যদিও হুতিরা মক্কায় হামলা চালানের এ অভিযোগ অস্বীকার করেছে এবং বিপরীতক্রমে ইয়েমেনের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ (F-15) যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তুলে ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে।
COP31 সম্মেলনে উঠে আসা ৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের ধাক্কা এবং জ্বালানি রূপান্তরে বাংলাদেশের করণীয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের বৈঠকে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।
তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরু। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের নতুন প্রস্তাব এবং সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান।
বাণিজ্যিক এলাকায় হামলার একদিন পর আকাশপথে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইরানে সামরিক ও বাণিজ্যিক সামগ্রী পৌঁছানো রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
ব্যাংকিং খাতের সংকট ও উয়েনো ব্যাংকের পতনের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন করে গৃহবন্দি করা হয়েছে।
ইসলামাবাদে ২৯তম টেকসই উন্নয়ন সম্মেলনে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের ভিশন তুলে ধরলেন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পরবিরোধী ভেটোতে পশ্চিম সাহারায় জাতিসংঘের মিনুরসো শান্তিরক্ষা মিশনের মেয়াদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
