মানুষ যেমন আইন চায়, সরকার তেমনই আইন আনবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জাতীয়: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার জন্য সরকারের ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
সভায় অংশ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক (গভর্নর ও বিএফআইইউ প্রধান), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পররাষ্ট্র, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকারসহ মোট ২৬টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি), বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি এবং বিটিআরসি-এর উপযুক্ত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসির পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসব নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে সমন্বয় বাড়াতেই এই উচ্চপর্যায়ের সভার আয়োজন করা হয়েছে।
বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিয়ে বিদেশি ফার্নিচার আমদানি, একনেক সভার সম্মানী এবং প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
র্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্যে প্রার্থীর পাশাপাশি এখন থেকে এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও অন্তর্ভুক্ত করার বিধান করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করেছে ইসি।
টিসিবির কার্ডের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চালু হলো ‘উপকারী’ অ্যাপ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এমআরটি লাইন-১ ও ৫ সহ মোট ১২টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতের সুযোগ তৈরি করতে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৪৫ হাজার ৫০৩ কোটি টাকার প্রকল্পটির একনেকে অনুমোদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নবম জাতীয় পে-স্কেলে গ্রেডভেদে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চিকিৎসা, মোবাইল ও অন্যান্য ভাতায় কী পরিবর্তন আসছে—জেনে নিন বিস্তারিত।
