নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৬৫ টাকা নির্ধারণ
জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা: বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে চোখ ও মুখ বেঁধে গুলি করে হত্যার পর তাঁদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুমের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মেজর সাব্বিরের সাক্ষ্য অনুযায়ী, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে র্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা ওই চারজনকে হত্যা করেন।
ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, পাথরঘাটার চরদুয়ানী এলাকার বলেশ্বর নদীতে একটি ফিশিং ট্রলারে করে ওই চারজনকে নেওয়া হয়েছিল। তাঁদের মুখ ও পুরো শরীর ঢেকে রাখা হয়েছিল। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয়। এরপর পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহগুলো নদীতে ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।
সাবেক এই সেনা কর্মকর্তা আরও জানান, একই কায়দায় ২০১০ সালে আরও একজনকে হত্যা করে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
মেজর সাব্বিরের সাক্ষ্য অনুযায়ী, ২০১১ সালে জিয়াউল আহসানের কথিত ‘গলফ অপারেশনে’ জড়িত ট্রলারমাঝিদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয়।
গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে এর আগে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এবং হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সাবেক সেনা ও র্যাব কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে বলে জানা গেছে।
গত ১৬ বছরে গুমের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম মামলা, যার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নবজাতক সন্তান হারানোর শোকে মানত করে টাঙ্গাইলের ইয়ার মাহমুদ গত এক দশক ধরে মাদ্রাসাছাত্র ও আলেমদের বিনা ভাড়ায় অটোভ্যানে যাতায়াত করাচ্ছেন।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে।
৯৯৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর বন্ধক রাখা জমি ও সম্পত্তি নিলামে তুলেছিল রূপালী ব্যাংক, তবে কোনো ক্রেতা পাওয়া যায়নি।
চট্টগ্রামে ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকার কংক্রিটের নগরীতে পাখি ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাস হিসেবে গড়ে উঠেছে ‘আকাশ নীড়’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এ ছাদবাগানে রয়েছে ৫৮ প্রজাতির ৪১৮টি গাছ।
শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলতে দেখে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এমপি রফিকুল ইসলাম বাচ্চু। ভেতরে চিকিৎসক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
