বিশ্ব

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে CNN, পলিটিকো ও MS NOW

আন্তর্জাতিক: হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে দেশটির তিন সংবাদমাধ্যম—CNN, পলিটিকো ও MS NOW। প্রথম সংশোধনী (First Amendment) অনুযায়ী সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার রক্ষার দাবি তুলে যৌথভাবে মামলা করার কথা জানিয়েছে তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তিন সংবাদমাধ্যম জানায়, তারা ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করার বিষয়ে সরকারকে অবহিত করেছে। চলতি সপ্তাহেই মামলাটির জরুরি শুনানি হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

গত শুক্রবার ট্রাম্প CNN, MS NOW ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। তাঁর অভিযোগ, এসব সংবাদমাধ্যম তাঁর প্রশাসন ও যুক্তরাষ্ট্র সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রচার করছে।

এর পরদিন শনিবার তিন প্রতিষ্ঠানের হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রবেশপত্র নিষ্ক্রিয় বা জব্দ করা হয়। সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। CNN-এর বেটসি ক্লেইন, MS NOW-এর আকায়লা গার্ডনার এবং পলিটিকোর চেয়েনি হাসলেটকে প্রবেশে বাধা দেওয়া হয়।

যৌথ বিবৃতিতে CNN, পলিটিকো ও MS NOW বলেছে, কোনো নোটিশ বা প্রক্রিয়া অনুসরণ না করে তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তাদের দাবি, প্রশাসন তাদের প্রতিবেদনের বিষয়বস্তুতে আপত্তি জানিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে।

তিন প্রতিষ্ঠান বলেছে, সরকার কোন সংবাদ প্রকাশ করা যাবে বা যাবে না—এটি নির্ধারণ করতে পারে না। তাদের ভাষ্য অনুযায়ী, আদালতে যাওয়ার উদ্দেশ্য হলো প্রথম সংশোধনীর অধিকার এবং সরকারি হস্তক্ষেপমুক্ত স্বাধীন সাংবাদিকতার নীতি রক্ষা করা।

মামলায় সাংবাদিকদের স্থায়ী প্রবেশপত্র পুনর্বহাল এবং নিষেধাজ্ঞা কার্যকর সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ চাওয়া হতে পারে।

ট্রাম্প তাঁর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ বলে সমালোচনা করেছেন এবং পরে আরও কিছু সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন।

হোয়াইট হাউস সোমবার পর্যন্ত তিন সংবাদমাধ্যমের মামলা করার ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স ও এপি জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংবাদমাধ্যমগুলোর বিরোধের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসের (AP) সাংবাদিকদেরও হোয়াইট হাউসে প্রবেশে বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেই ঘটনাও সংবাদমাধ্যমের স্বাধীনতা ও প্রথম সংশোধনীর অধিকার নিয়ে আইনি বিতর্ক তৈরি করেছিল।

CNN, পলিটিকো ও MS NOW-এর নতুন মামলা এখন হোয়াইট হাউসের প্রেস অ্যাক্সেস নিয়ন্ত্রণের ক্ষমতা এবং সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকার—দুই বিষয়েই আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে।

Related News

সৌদি সংঘাতে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে কঠোর হুশিয়ারি

ইয়েমেন সংঘাতে সৌদি আরবের পক্ষে সামরিক হস্তক্ষেপ করলে পাকিস্তান ও তুরস্ককে কঠোর ও নির্মম জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের আল-আহসায় দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের বাবা-মা ও পাঁচ সন্তানসহ ৯ জন নিহত হয়েছেন। আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হুথিদের ওপর হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে ট্রাম্পের ইউ-টার্ন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের পর ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলার প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন ডোনাল্ড ট্রাম্প।

সৌদির তেল রপ্তানি পুনরুদ্ধারের খবরে কমল বিশ্ববাজারে তেলের দাম

সৌদি আরবের তেল রপ্তানি আংশিক পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৩ বেসামরিক নিহতের দাবি

আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন বেসামরিক নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল। পাকিস্তানের দাবি, হামলায় ২৮ সন্দেহভাজন জঙ্গি নিহত।

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এফ-৩৫-এর স্পর্শকাতর যন্ত্রাংশ হংকংয়ে

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর ক্যানোপি হংকংয়ে চলে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নেপালের ভয়াবহ বন্যার কারণ খুঁজতে বৈজ্ঞানিক তদন্ত

২৬ আগস্টের ভয়াবহ ভোতেকোশি বন্যার কারণ অনুসন্ধানে সাত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে নেপাল সরকার। তদন্তে হিমবাহ, ভূতত্ত্ব ও জলবায়ু পরিবর্তনের ভূমিকা খতিয়ে দেখা হবে।

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

হুথিদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবকে কারিগরি ও প্রযুক্তিগত সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রিয়াদের পাশে থাকবে আঙ্কারা।

Search