লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
জ্বালানি সংকটের মধ্যে রংপুরের লংমার্চে সাড়ে চারশো গাড়ি অংশ নেয় এবং এর কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে তাঁর কাছে আসার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট জায়গায় ফোন করে চাকরির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব।’
তিনি আরও বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যেসব প্রার্থী ভাইভায় সুযোগ পাচ্ছেন না, তাদের বিষয়ে প্রয়োজনীয় জায়গায় যোগাযোগ করবেন।
চাকরির তদবিরে অর্থ লেনদেন না করার আহ্বান জানান ফজলুর রহমান। তাঁর কাছে সুপারিশের জন্য কোনো নেতাকে টাকা দেওয়া হয়েছে—এমন তথ্য প্রমাণিত হলে তিনি বিষয়টি গ্রহণ করবেন না বলেও জানান।
তিনি বলেন, চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দিতে হবে। কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি পাওয়ার চেষ্টা না করার জন্যও তিনি সতর্ক করেন।
জনসভায় দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতার কথাও বলেন সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি জানান, কোনো পরিবারের সদস্য অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলে বিষয়টি তাঁকে জানাতে হবে। প্রয়োজনে ওই ব্যক্তিকে ঢাকা বা কিশোরগঞ্জে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিবারের সন্তান যেন না খেয়ে ঘুমাতে না যায়, সে বিষয়ে জনপ্রতিনিধিদের খোঁজ রাখতে হবে। কেউ সহযোগিতা করতে না পারলে তিনি নিজে সহযোগিতা করার কথা জানান।
জনসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।