অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা: সশিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজন না করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পাবলিক পরীক্ষার সময় বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন বিবেচনা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হবে না। পরীক্ষা শেষে জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আগে সম্ভাব্য একটি সময়সূচি বিবেচনা করা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর পাশাপাশি বন্যার কারণে কোথাও কোথাও পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে বলে জানান ইসি আনোয়ারুল।
এর আগে ইসি জানিয়েছিল, নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক, বৃত্তি ও টেস্ট পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম থাকে। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয় এবং শিক্ষকরাও নির্বাচনী দায়িত্ব পালন করেন। ফলে পরীক্ষার সময় এড়িয়ে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনের সময় পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে।
এদিকে এর আগে ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জানিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ তখনো চূড়ান্ত হয়নি।
ইসি কমিশনারের বক্তব্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে কমিশন। তবে নির্দিষ্ট ভোটের তারিখ বা পূর্ণাঙ্গ তফসিল এখনো চূড়ান্ত হয়নি।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।
জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি, বিজিবি ও আনসার প্রধানের একসঙ্গে মাঠে নামার তাৎপর্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যাশা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।
লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
