বনানীর আহমেদ টাওয়ারে আগুন
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
মনিরুল ইসলাম মনির
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, যারা একান্তভাবে সুফীবাদে বিশ্বাসী, তারা সাধারণত শান্তি, মানবতা, সহনশীলতা ও সম্প্রীতির আদর্শে বিশ্বাস করেন। সুফীবাদের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, মানুষের প্রতি ভালোবাসা এবং সৃষ্টির কল্যাণ সাধন। তাই একজন প্রকৃত সুফী সমাজে হিংসা, বিদ্বেষ, বিভেদ কিংবা অস্থিতিশীলতা কামনা করতে পারেন না। গত ২৫ সেপ্টেম্বর রাতে শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরী এর ৮ম ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত ৩দিন ব্যাপী বাউল গানের আসরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলমগীর সরকার আরো বলেন, প্রকৃত সুফীবাদগণ মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সচেষ্ট থাকেন। একটি দেশের শান্তি ও স্থিতিশীলতা নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুফীবাদের মানবিক শিক্ষা মানুষকে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে আহ্বান করে। তাই সুফী আদর্শের চর্চা সমাজে সম্প্রীতি, শান্তি ও কল্যাণের পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি নাছির উদ্দিন সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই সাদেক হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, যুবদল নেতা বশির সরকার, ইউনিয়ন যুবদলের মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, মহিলা দলের নেতা ডলি সরকার সহ উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ।
শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ওফাত দিবস উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ ও দোয়া, পালা গান এবং বাউল গান পরিবেশন সহ নানান আয়োজন রাখা হয়।
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
রাজশাহীর বাঘায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। পালানোর সময় আহত হওয়ার পর তাঁর বাড়িতে আগুন দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে ৭০ কিলোওয়াট বিদ্যুৎ ও অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদন হচ্ছে। এ উদ্যোগ দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কুষ্টিয়ার দৌলতপুরে আইফোন চুরির অভিযোগ তুলে রুহুল আমীন নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়ক প্রকল্পে ছয় বছরে অগ্রগতি খুবই কম। জমি অধিগ্রহণ ও ইউটিলিটি জটিলতায় প্রকল্পের মেয়াদ আরও তিন থেকে চার বছর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতন ও বন্দিদের রাতে বাইরে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যু ১ হাজার ৮৭ জনে পৌঁছেছে।
বাংলাদেশে বছরে প্রায় ২০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে। সোলার প্যানেল ও ব্যাটারির বর্জ্যও নতুন ঝুঁকি তৈরি করছে। যথাযথ ব্যবস্থাপনা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ।
