শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুল সংবর্ধিত।
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পুলিশের ওপর হা’মলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে স্থানীয়দের বাধা ও হা’মলার মুখে পড়েন লালমনিরহাট সদর থানা পুলিশের সদস্যরা। এতে এক নারী পুলিশ সদস্যসহ পাঁচজন আ’হত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িতেও হা’মলার অ’ভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আ’হত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চালককে আমতলা এলাকায় পাঁচ ব্যক্তি আটক করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কা’টাকা’টি থেকে একপর্যায়ে মা’রামা’রির ঘটনা ঘটে। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং সংশ্লিষ্টদের ধা’ওয়া করেন। এ সময় স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) ও বড়বাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুকে (৩৫) আ’টক করেন। তবে অপর চারজন পালিয়ে যান।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তাদের দাবি ছিল, বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হবে।
এ নিয়ে পুলিশের সঙ্গে বাধাদানকারীদের প্রথমে বাকবিতণ্ডা, পরে ধা’ক্কাধা’ক্কি শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, একপর্যায়ে উ’ত্তেজিত ব্যক্তিরা পুলিশের গাড়িতেও হা’মলা চালান। পরে পুলিশ আ’টক দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একদল লোক পুলিশের ওপর চ’ড়াও হয়। এতে সদর থানার এসআই এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন ও একজন নারী পুলিশ সদস্য আ’হত হন।
আ’টক রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অপর আ’টক ব্যক্তি অটোরিকশাচালক এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই কোনো বি’রোধ ছিল। স্থানীয়দের ধা’ওয়া খেয়ে পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় হতে পারে। বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।