শিরোনাম

শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হলো—তার ওপরই সাফল্যের প্রকৃত মূল্যায়ন নির্ভর করে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, সেই সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের তাগিদ দেন তিনি।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বলেন, সমাবর্তন কেবল সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দীর্ঘদিনের অধ্যবসায় ও অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর নতুন দায়িত্বের সূচনা। শুধু সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, উচ্চশিক্ষার প্রকৃত সাফল্যের মাপকাঠি হলো শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও শোভন কর্মসংস্থান। এ সময় তিনি প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির নৈতিক ব্যবহারের ওপর জোর দেন।

বক্তব্যে বিগত দেড় দশকে শিক্ষাখাতের নানা অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিগত সময়ে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংসের মুখে উপনীত হয়েছিল। কোনো বিচার-বিবেচনা ছাড়াই অনুমোদন দেওয়া মানহীন প্রতিষ্ঠানগুলো উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করে তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছিল। এই অবস্থা থেকে বের হয়ে এসে আন্তর্জাতিক মানের সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। সমাবর্তনে উপ-উপাচার্য ডিগ্রি অর্জনের উপযোগী শিক্ষার্থীদের আচার্যের সামনে পেশ করলে রাষ্ট্রপতি তাঁদের সনদ প্রদান করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আইনুন নিশাত, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আহমদসহ ট্রাস্টি বোর্ডের সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related News

শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যুর আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিতেই আসতে হবে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদির মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত। কোটা ৫ হাজার বৃদ্ধি পেয়ে মোট ৮৩,৫০০ জন হজের সুযোগ পাচ্ছেন।

দেশে ফিরতে দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে পলিটিক্যাল স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

কপ৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের COP31 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা।

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের সব ধরনের সহায়তার নির্দেশ।

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬-এর সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তথ্যের সঠিকতার ওপর ভিত্তি করেই আগামী দিনের নীতি তৈরি করা হবে।

Search